মূল ঘাতক মুছাকে পুলিশের নিকট সোপর্দ করলো পরিবার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মূল ঘাতক মুছাকে পুলিশের নিকট সোপর্দ করলো পরিবার!

  • বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কুলাউড়ায় মুন্সি জয়নাল হত্যাকাণ্ড

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলায় ফল ব্যবসায়ী জয়নাল মুন্সি হত্যাকান্ডের মুল আসামী মো: মসনবী উর রাহিম প্রকাশ মুছা (৩৩) কে ০৯ নভেম্বর বুধবার গভীর রাতে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে তার পরিবার। ১০ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।

Manual5 Ad Code

আসামীর পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, জয়নাল মুন্সি হত্যার পর মুল হত্যাকারী মুছা পালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গৌরাং গোলা গ্রামে তার বোনের বাড়িতে আশ্রয় নেয়। পরিবারের লোকজন তাকে সেখানে আটকে রাখার জন্য বোন ও বোন জামাইকে অনুরোধ করেন। পরে বুধবার সকালে সেখানে গিয়ে কসবা থানা পুলিশের সহায়তায় গভীর রাতে কুলাউড়ায় নিয়ে এসে কুলাউড়া থানা পুলিশের নিকট মুছাকে সোপর্দ করেন।

পরিবারের লোকজন আরও জানান, মুছা রাজনগর উপজেলার উত্তর দত্তগ্রাম জামে মসজিদে বেশ কিছুদিন ইমামতি করেছিলেন। বিগত ০৪ বছর পূর্বে সেই মসজিদ থেকে ইমামতি ছেড়ে অন্যত্র চলে যায়। তবে ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়া ও তার পরিবারের সাথে মুছার সু-সম্পর্ক ছিলো।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইন চার্জ মো. আব্দুছ ছালেক ঘাতক মুছাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাওনা টাকার জন্য ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়াকে খুন করেছে বলে স্বীকার করেন মুছা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!