কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন

  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে মণিপুরি উইভিং ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আদমপুর বাজারে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক শরীফ আল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। এর আগে মণিপুরি উইভিং ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁত কন্যা আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার তাঁত শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ািতনি এ শিল্পের সাথে জড়িতদের শতকরা ৫ টাকা সুদে ঋণ প্রদানের আশ^াস দেন। তাঁত শিল্পের উন্নয়নে তাঁত বোর্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বিভিন্ন এলাকায় রুবেল আহমদ এর মণিপুরি উইভিং ফ্যাক্টরিতে সহ¯্রাধিক বেকারের কর্মসংস্থান হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!