জুড়ীতে মাদারাসা ভবনে কুলাউড়ার যুবকের ঝুলন্ত লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে মাদারাসা ভবনে কুলাউড়ার যুবকের ঝুলন্ত লাশ

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের জুড়ী থানায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া মাদরাসাতে নির্মাণাধীন ভবনের পাহারাদার সাইদ আলী (২২) এর ঝুলন্ত লাশ রোববার (১৩ নভেম্বর) উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

পাহারাদার সাইদ আলী (২২) পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মৃত হাছন আলীর পুত্র।

Manual3 Ad Code

মাদ্রাসা সুপার মাওলানা ইয়াকুব আলী জানান, মাদ্রাসার একটি ভবন নির্মাণ কাজ দীর্ঘদিন থেকে চলছে। বর্তমানে দ্বিতীয়তলা ঢালাইয়ের জন্য সাটারিং করা হয়েছে। রোববার সকালে মাদ্রাসার ছাত্ররা দ্বিতীয় তলায় একটি লাশ ঝুলতে দেখে আমাকে জানায়। আমি সাথে সাথে থানায় ফোন দেই। দুপুর সাড়ে ১২টায় পুলিশ এসে লাশ নামিয়ে থানায় নিয়ে যায়।

Manual8 Ad Code

মাদ্রাাসার দপ্তরী মো. সুরজান মিয়া জানান, নির্মাণাধীন ভবনের দিকে আমাদের যাওয়া হয় না। তবে প্রায়ই তার সাথে দেখা-কথা হয়। শনিবার রাতে এশা’র আজানের সময় তার সাথে কথা হয়। এরপর আর দেখা হয়নি।

সাইদ আলীর বড় ভাই আশিদ আলী জানান, প্রায় ৪ মাস থেকে সাইদ এখানে কাজ করছে।আমার জানামতে কারো সাথে তার কোন বিরোধ বা দ্বন্ধ নেই।

জুড়ী থানার এসআই মো: আনোয়ার জানান, বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে আত্মাহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। তদন্ত রিপোর্ট দেখে বা পরিবারের অভিযোগের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!