সিলেট বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

সিলেট বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধণা প্রদান

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

আ’লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমানকে ১৬ নভেম্বর বুধবার বিকেলে নাগরিক সংবর্ধণা দেয়া হয়।

সংবর্ধণা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না। কারণ আওয়ামী লীগ আন্দোলনকারী দল। আন্দোলন করে এদেশ থেকে পাকিস্তানীদের তাড়িয়ে স্বাধীনতা এনেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি তাড়িয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে।

Manual8 Ad Code

কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যান (ডাকবাংলো মাঠে) নাগরিক কমিটির সভাপতি মনসুর আহমদ চৌধুরীর সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিসবাউর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বেনু, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, ব্রাহ্মণ বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মমদুদ হোসেন প্রমুখ।

সংবর্ধিত অতিথি ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান বলেন, বর্তমান সরকারের সময় শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন ও উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের এই অর্জন কুলাউড়াবাসীর। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব পেলেই আজকের এই আয়োজনের সফলতা আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, জয়চন্ডী ইউনিয়নের চেয়াম্যান আব্দুর রব মাহাবুব, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক, শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ আহমদ সুইট এবং আওয়ামীলীগ, যুব লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!