কমলগঞ্জে অবৈধ টিলা কর্তন ও বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে অবৈধ টিলা কর্তন ও বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির কারাদন্ড

  • মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে সরকারি খাস ভূমির টিলা কর্তন ও অবৈধভাবে উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে টিলা কর্তন ও ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

Manual7 Ad Code

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫ ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল আহমদ (২৯) ও সরকারি খাস জায়গায় টিলা কর্তনের অভিযোগে মো: জুবের খাজা (৩২)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Manual1 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জানান, বেআইনিভাবে বালু উত্তোলন করার অপরাধে ও উত্তর কানাইদেশী গ্রামে সরকারি খাস জায়গার টিলা কর্তনের অভিযোগে তাদেরকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!