কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে দলিত ও চা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দরিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্পের আওতায় বাংলাদেশ দলিত ও চা জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক এর সভাপতিত্বে ও ফ্রন্টের কো-অর্ডিনেটর ঝুটন বোনার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন শুভ, চা শ্রমিক নেতা সীতারাম বীন, নারীনেত্রী আশা অর্নাল, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর প্রমুখ। এসময় চা শ্রমিক, দলিত ও শব্দকর জনগোষ্ঠির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীসহ অনগ্রসর সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। এ দেশ আমাদের সকলের। এ দেশকে ভালবাসতে হবে। বর্তমান সরকার দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কোন জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সবপ্রথম প্রয়োজন তাদের নিজেদের উদ্যোগ। আমাদের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব নয়।

Manual8 Ad Code

সভায় বক্তারা দলিত ও চা জনগোষ্ঠির বিভিন্ন দাবির সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলেন, কোন বঞ্চনা চিরকাল টিকে থাকেনি, আজকের দিনের বঞ্চনাও চিরদিন থাকবে না। তবে তার জন্য দরকার সমাজের সকল মানুষের ইতিবাচক মানসিকতা। আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে, সাথে সাথে দলিত জনগোষ্ঠী যেভাবে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে তা অব্যাহত রাখতে হবে।

Manual8 Ad Code

সভায় বক্তারা আরো বলেন, চা-জনগোষ্ঠী, শব্দকরসহ প্রায় ১০০ টিরও অধিক জাতিগোষ্ঠী পরিচয়ে আমাদের দেশের বিভিন্ন শহর গ্রাম ও চা বাগানে বসবাস করছেন। এদের মধ্যে যারা আর্থ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকভাবে বঞ্চিত ও বৈষম্যের শিক্ষা এবং সামাজিকভাবে স্বীকৃত কিছু নির্দিষ্ট পেশা গ্রহণে বাধ্য হয়। সভায় মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলায় দলিত ও চা জনগোষ্ঠীর মানুষের মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণসহ আর্থ সামাজিক উন্নয়নে উপজেলা পরিষদ ও প্রশাসনের কাছে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!