নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতের খুঁটে উপড়ে অন্ধকারে ৫ গ্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতের খুঁটে উপড়ে অন্ধকারে ৫ গ্রাম

  • শনিবার, ৮ আগস্ট, ২০২০
আত্রাই : পল্লী বিদ‌্যুতের খুঁটি সচল করতে কাজ চলছে। ছবি : এইবেলা

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: নওগাঁর আত্রাইয়ে ইট ভাটার মাটি উত্তোলনের ফলে বিদ্যুতের খুঁটে উপড়ে পড়ে গেছে। ফলে ওই এলাকার ৫ গ্রামের প্রায় ২ হাজার পরিবার তিন দিন যাবত অন্ধকারে রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলা সদর হতে পাঁচপাকিয়া হয়ে জয়নাথপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুতের লাইন টানা হয়। দীর্ঘদিন থেকে বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইন সঞ্চালিত হয় এদিক দিয়ে। এ লাইনের খুঁটির কাছ থেকে ইটভাটার মাটি উত্তোলনের ফলে বর্ষার পানিতে খুঁটির গোড়া ডুবে গেলে গত (৬ আগষ্ট) বৃহস্পতিবার রাতে একটি খুঁটি উপড়ে পড়ে যায়।

ফলে ওই এলাকার পাঁচপাকিয়া, মোল্লাপাড়া, পারকাসুন্দা, জগদিসপুরসহ ৫ গ্রামের প্রায় ২ হাজার গ্রাহক তিন দিন থেকে অন্ধকারে রয়েছে। তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় এসব গ্রাহকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এদিকে বিদ্যুতের খুঁটি উপড়ে যাবার পর থেকে আত্রাই পল্লীবিদ্যুৎ অফিসের লোকজন লাইনটি সচল করতে অবিরাম কাজ করে যাচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক পারকাসুন্দা গ্রামের আলহাজ খলিলুর রহমান বলেন, তিন দিন থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের মাছ মাংস পঁচে গেছে। এ ছাড়াও ভেপসা গরমে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।

Manual5 Ad Code

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, পাঁচপাকিয়া ইটভাটার মালিক আমাদের খুঁটির একেবারে গোড়া থেকে মাটি উত্তোলন করায় বর্ষায় পানি আসায় খুঁটিটি উপড়ে গেছে। এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আমার অফিসের লোকজন দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে ২০-৩০ ফুট পানি আছে। তাই আপাতত বাঁশ গেড়ে কৃত্রিম পদ্ধতিতে তার টানিয়ে লাইনটি চালু করার চেষ্টা করছি।

Manual1 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!