কুলাউড়ায় মিছিরা খাতুন একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় মিছিরা খাতুন একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন

  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানহীন এলাকা উত্তর বিজলীতে ০৩ ডিসেম্বর শনিবার মিছিরা খাতুন একাডেমির উদ্বোধন হয়েছে। মৌলভীবাজারের জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রধান অতিথি হিসেবে একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Manual6 Ad Code

একাডেমির দাতা পরিবারের সদস্য জহির উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং ফাইজা ও রাইসার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, মৌলভীবাজার জেরা স্কাউটসের সেক্রেটারি ফয়জুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, একাডেমির প্রধান শিক্ষক সহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য টিলাগাঁও ইউনিয়নের উত্তর বিজলী গ্রামের আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় জহির উদ্দিন আহমদ ও তাঁর পরিবারের লোকজন মায়ের নামের মিছিরা খাতুন একাডেমি নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেন। বর্তমানে প্রাথমিক হলেও পর্যায়ক্রমে তা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হবে।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে সরকার অত্যন্ত আন্তরিক তার প্রমান হলো শিক্ষার্থীদের বেতন দিতে হয় না। এখন লেখাপড়া করলে শিক্ষার্থীরা উল্টো টাকা পায়। বছরের প্রথম দিন বই পায়। এখন প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেন তারা মাষ্টার্স পাস। ফলে শিক্ষা ব্যবস্থায় এখন পরিবর্তনের হাওয়া লেগেছে। তিনি একাডেমির জন্য শহীদ মিনার ও ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!