ভালুকায় কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

ভালুকায় কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code
 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
 ০৫ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার ডাকাতিয়া আউলিয়ারচালা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডাকাতিয়া আউলিয়াচালা গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে পারভীন আক্তার বাবা মা মারা যাওয়ার পর ফুফু হালিমা খাতুনের বাড়িতে বসবাস করেতেন। সেখানে থেকে তিনি সখিপুর উপজেলার বড়চোউনা কুতুবপুর জিকে ডিগ্রি কলেজে প্রথমবর্ষে পড়াশুনা করতেন। গত ১ ডিসেম্বর সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পারভীনের সন্ধান মেলেনি। সোমবার সকালে আউলিয়াচালা গ্রামের আব্দুস সবুরের পরিত্যক্ত পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মেয়েটির মা-বাবা মারা যাওয়ার পর থেকে ফুফুর বাড়িতেই বসবাস করে আসছিলেন। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার আউলিয়াচালা এলাকার একটি পুকুর থেকে এক মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মা-বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটি তার ফুফু হালিমা খাতুনের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার থেকে মেয়েটি নিখোঁজ হলেও থানায় কোন ডায়েরি করা হয়নি। তদন্তের পর খুন না অন্যকিছু তা বিস্তারিত জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!