কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে জাতীয় ভ্যাট দিবস পালিত

  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

মো: বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি :: “উন্নয়নের ভ্যাট নীতি, ভ্যাট দিয়ে গড়ব জাতি” এই প্রতিপাদ্য বিষয়ে কুড়িগ্রাম জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের নিমবাগান বিভাগীয় কার্যালয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের আয়োজন করে কুড়িগ্রাম কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম কস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার মহসিন সাবু, সুপারভাইজার জয়নাল আবেদীন, আশরাফুল হক মিল্টন, হুমায়ুন কবির প্রমূখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, ভ্যাট হচ্ছে উন্নয়নের অক্সিজেন। ভ্যাটের টাকা দিয়ে কুড়িগ্রামে কৃষি বিশ্ব বিদ্যালয়, আধুনিক হাসপাতাল, চিলমারী নৌবন্দর, সোনাহাট স্থলবন্দর এবং শিল্পাঞ্চলসহ সারাদেশে মেগা প্রকল্প প্রতিষ্ঠার এগিয়ে যাচ্ছে। তাই তিনি সবাইকে স্বতঃস্ফূর্ত ভ্যাট প্রদানের আহবান জানান। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!