মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সরসরি সড়ক যোগাযোগ বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সরসরি সড়ক যোগাযোগ বন্ধ

  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

চৈত্রঘাট ধলাই ব্রীজে মাটি ধস

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-শমশেরনগর- চাতলাপুর চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পাশর্^স্থ ধলাই নদীর পাড়ের মাটি বসে যাওয়ায় জেলা সদরের সাথে সরাসরি কমলগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্রীজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরী বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রীজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে প্রথমে চৈত্রঘাট ধলাই ব্রীজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত উক্ত ব্রীজ এপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য বলঅ হলেও শনিবার বিকাল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। কমলগঞ্জে চৈত্রঘাট ধলাই ব্রীজের ওপর সকল ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন শনিবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে জানান, চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রীজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় শনিবার বিকাল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানান। তিনি বলেন, দ্রুত মেরামতের কাজ চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!