কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ বালু পাচারের দায়ে ফজর মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

Manual7 Ad Code

জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!