কমলগঞ্জে বড়দিন উপলক্ষে ৪৩টি পুঞ্জিতে প্রধানমন্ত্রীর আার্থিক অনুদান বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বড়দিন উপলক্ষে ৪৩টি পুঞ্জিতে প্রধানমন্ত্রীর আার্থিক অনুদান বিতরণ

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: খ্রিস্টান ধর্মের বড়দিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে খ্রিষ্টান সম্প্র্রদায়ের বিভিন্ন গীর্জা ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা’র আয়োজনে মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আর্থিক অনুদান বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

Manual4 Ad Code

 স্বাগত বক্তব্য রাখেন ডবলছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) পিডিশন প্রধান সুচিয়াং। অনুষ্ঠানের শুরুতে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে শুভ বড়দিন উপলক্ষে কমলগঞ্জের খাসিয়া পুঞ্জি, চা বাগানসহ ৪৩টি গীর্জা এবং নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে সাড়ে ৪ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!