কমলগঞ্জে মলদ্বার ও ঠোঁট বিহীন নবজাতকের জন্ম বিপাকে দরিদ্র পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে মলদ্বার ও ঠোঁট বিহীন নবজাতকের জন্ম বিপাকে দরিদ্র পরিবার

  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা অবস্থায় এক নবজাতকের জন্ম হয়। গত শুক্রবার জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম দেন উপজেলার মাধবপুর চা বাগানের দক্ষিণ পাড়ার দরিদ্র চা শ্রমিক গোপাল ভর ও গীতাবতী দম্পতি। টাকার অভাবে চিকিৎসা না করেই নবজাতককে বাড়িতে নিয়ে আসে চা শ্রমিক পরিবার।

Manual2 Ad Code

জানা যায়, মৌলভীবাজার আল-হামরা প্রাইভেট হাসপাতালে রাত ১ টায় চা শ্রমিক গীতাবতী চতুর্থ সন্তানের জন্ম দেন। জন্মের পর দেখা যায় নবজাতকের মলদ্বার বিহীন ও ঠোঁট কাটা। জন্মের দুই দিন পর নবজাতককে নিয়ে বাড়িতে চলে আসেন পরিবার। চিকিৎসকরা বলছেন মলদ্বারে সার্জারী করলে ঠিক হয়ে যাবে। তবে টাকার অভাবে চিকিৎসা করতে না পারায় নবজাতকে বাড়িতে নিয়ে আনেস।

Manual1 Ad Code

নবজাতকের বাবা অটোরিকশা চালাক গোপাল ভর বলেন, ডাক্তার বলছেন চিকিৎসার জন্য টাকা লাগবে। আমরা গরিব মানুষ টাকা দিয়ে চিকিৎসা করতে পারছিনা। কেউ যদি সাহায্য করেন তাহলে হয়তো আমার বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হতো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া বলেন, সাধারণত খুব কম নবজাতক এ ধরনের বিরল ভাবে জন্ম নেয়। তবে সার্জারির মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব। জন্মের পর কোনো অসংগতি দেখলেই শিশু সার্জনের কাছে নেওয়া উচিত। যতদ্রুত সম্ভব সার্জারি করালে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!