কুলাউড়ায় শাহজালাল আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় শাহজালাল আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১০ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে দুই ধাপে উপজেলার ২৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

Manual5 Ad Code

মেধাবৃত্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের পৃষ্ঠপোষকতায় গত ১০ বছর ধরে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ১ম ধাপে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭ টি কিন্ডার গার্টেনের ২য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী এবং ২য় ধাপে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৭২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। সার্বিক সহযোগিতায় ছিলেন শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

Manual1 Ad Code

পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্ত, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, শিক্ষক খায়রুল আলম কয়ছর, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তি আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধারবাহিকতা অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!