রাজনগরে হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক চালকদের বিক্ষোভ

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাধাহীন ও হয়রানীমুক্ত পরিবেশে ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক চলাচলের সুযোগের দাবিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মিছিল ও সমাবেশ করেছে উপজেলার রিক্সা ও ইজিবাইক চালকরা। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি জমা দিয়েছে।

Manual5 Ad Code

স্মারকলিপি থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে সুপ্রীম কোর্ট থেকে ইজিবাইকসহ ব্যাটারীচালিত সব যানবাহন মহাসড়ক ছাড়া সর্বত্র চলাচল করার রায় দিয়েছেন। কিন্তু বিভিন্ন সময় থানার পুলিশ সদস্যরা ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইক অবৈধ দাবি করে থানায় নিয়ে আটকে রাখেন বলে শ্রমিকরা দাবি করেন। এতে রিক্সা চালকদের জীবিকানির্বাহে বাধার সৃষ্টি হয়।

Manual7 Ad Code

রিক্সা, ব্যাটারীর রিক্সা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সংগঠক রাজীব সূত্রধরের সঞ্চালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের রাজনগর উপজেলার উপদেষ্টা শ্রমিক নেতা মুজাহিদ আহমেদ, টেংরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যবিপ্লব মাদ্রাজী পাশী, টেংরা বাজার রিক্সা, ব্যাটারীর রিক্সা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি মো. আজাদ মিয়া, সহ-সভাপতি বেনু কর, সাধারণ সম্পাদক মো. সিদ্দিক শেখসহ শ্রমিক নেতারা।

Manual2 Ad Code

এসময় বক্তারা বলেন, রিক্সা চালিয়ে শ্রমিকরা পরিবারের মুখে খাবার তুলে দেন। তাদের এই ঘামঝরানো শ্রমে সন্তানাদির লেখাপড়ার খরচ চলে।এই হয়রানি বন্ধ না করলে রিক্সা শ্রমিকদের পরিবার চরম ভোগান্তিতে পড়বে। এছাড়া রুট পারমিট ও লাইসেন্স দিতে দাবি জানান চালকরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!