কুলাউড়ায় বছরের শুরুতে নতুন বই পেলেন শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় বছরের শুরুতে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ০১ জানুয়ারি রোববার বছরের শুরুতে বই উৎসবে নতুন বই পেয়েছেন শিক্ষার্থীরা। উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সবক’টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, এম. মছব্বির আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।

Manual8 Ad Code

এদিকে দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই বিতরণী উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, মাধ্যমিক স্তরের মোট ৮২টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরন করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভুঁইয়া জানান, সরকারি ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়সহ প্রাথমিক স্তরের মোট ২৯৫টি প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!