কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্পের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্পের উদ্বোধন

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিনদিনব্যাপী এ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

Manual7 Ad Code

উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আখন্দ জান্নাতুল মাওয়া বেলি।

Manual2 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, ওসি মো. আব্দুছ ছালেক,   উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খানম চৌধুরী ও আখন্দ জান্নাতুল মাওয়া বেলি প্রমুখ।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশসেবায় গাল গাইডসরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাম্পে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকাসহ ২৭০ জন ছাত্রী অংশগ্রহণ করছে বলে জানা যায়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!