বাংলাদেশ হজের পূর্ণ কোটা পেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বাংলাদেশ হজের পূর্ণ কোটা পেল

  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক :: চলতি বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। ০৯ জানুয়ারি সোমবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ সই করেন।

Manual3 Ad Code

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

Manual7 Ad Code

তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।

নিয়ম অনুযায়ী এবছরই বাংলাদেশি সকল হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবে। ফলে সৌদিতে গিয়ে কাউকে আর ইমিগ্রেশনের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!