কমলগঞ্জের প্রাইমারী স্কুল থেকে দিনদুপুরে গাছ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জের প্রাইমারী স্কুল থেকে দিনদুপুরে গাছ চুরি

  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত শনিবার দিনদুপুরে প্রায় ৪০ হাজার টাকার দুইটি গাছ চুরি করে কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর থেকে গত শনিবার দিনের বেলা বড় সাইজের ১টি আম গাছ ও আকাশি গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। পাহারাদার থাকা অবস্থায় বিদ্যালয় থেকে দিনদুপুরে গাছ চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মনে নানা প্রশ্ন উঠেছে। তবে কখন কে বা কারা এসব গাছ কেটেছে তা জানা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। স্থানীয় এলাকাবাসী জানান, পাহাদার থাকা অবস্থায় দিনের বেলা স্কুল থেকে দুটি গাছ চুরি হয়েছে তা মেনে নেওয়া যায়না।

Manual4 Ad Code

গাছ চুরির বিষয়ে কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, শনিবার স্কুল বন্ধ থাকায় এখানে কেউ ছিলেন না। পাহারাদার দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে গেলে এই গাছগুলো চুরি হয়ে যায়। আমরা এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার বলেন, গাছ চুরির বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!