রাজনগরে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি গ্রামে নিখোঁজের ২দিন পর রাফি আহমদ (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জানুয়ারি বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। রাফি বেড়কুড়ি গ্রামের মৃত জাবিদ আলী লালনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবাহারা ২ ভাই ও ২ বোনের মধ্যে রাফি আহমদ সবার ছোট ছিল। ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে পরিবারের লোকজন মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। সন্দেহমূলক বাড়ির পাশের ওই পুকুরে জাল ফেলে দেখা হয়। তবুও কোনো খোঁজ মেলেনি। বুধবার দুপুরে ওই পুকুরে তার মৃতদেহ হঠাৎ ভাসতে দেখেন বাড়ির লোকজন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

Manual6 Ad Code

শিশুটির চাচা মবশ্বির আলী জানান, রাফি সাঁতার জানতো না। এ কারণে কোনো এক সময় পানিতে পরে গিয়ে থাকতে পারে। আজ (বুধবার) দুপুরে পুকুরে তার লাশ ভেসে উঠেছে।

Manual3 Ad Code

রাজনগর থানার এসআই সোলেমান আহমদ জানান, নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করার পর আমরা খোঁজখবর নেয়া শুরু করি। কিন্তু দুপুরে খবর পাই তার মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সাঁতার না জানায় উপরে উঠতে পারেনি বলে পরিবারের লোকজন মনে করছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!