কমলগঞ্জে দু’টি বসতঘরসহ একটি দোকান আগুনে ভস্মিভূত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে দু’টি বসতঘরসহ একটি দোকান আগুনে ভস্মিভূত

  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অগ্নিকান্ডে দু’টি বসতঘর ও একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮ ঘটিকায় বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতে মো. মোশাররফ হোসেন এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৈদ্যুৎতিক শর্টসার্কিট বা শুকনো খড় থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে বসতঘর ও দোকান পুড়ে যায়। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Manual5 Ad Code

ক্ষতিগ্রস্ত মো. মোশাররফ হোসেন জানান, আগুন কিভাবে লেগেছে তা আমরা জানিনা। আমার ঘরের দুজন ভাড়াটিয়া রিনা বেগম এবং মিনা বেগমের দোকান ও আমার একটি ঘর আগুনে পুড়ে গেছে। আমাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি শুনেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার চেষ্টা করব।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!