কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিদ্যা দেবীর আরাধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিদ্যা দেবীর আরাধনা

  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাসা বাড়ি, স্কুল, কলেজ ও বিভিন্ন মন্দিরে দেবী সরস্বতীর আরাধনা করা হয়।

Manual4 Ad Code

মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেবীর চরণে দেয়া হয় পুষ্পাঞ্জলি। এসময় উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে প্রতিটি পূজা-মন্ডপ। অনেক ছোট শিশু শিক্ষা জীবন শুরু করতে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে নিয়েছে হাতে খড়ি। পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সনাতনী শিক্ষকবৃন্দের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়। এছাড়া কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুব ফোরামের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!