কমলগঞ্জে জুয়ারিদের হামলায় পুলিশসহ আহত ৫ : আটক-৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জুয়ারিদের হামলায় পুলিশসহ আহত ৫ : আটক-৫

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার আসরে পুলিশ হানা দিতে গেলে জুয়ারিদের হামলায় ওসি (তদন্ত)সহ ৪ পুলিশ সদস্য ও স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে খড়কুটো দিয়ে ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরে স্থানীয় জুয়ারিরা আসর বসান। জুয়ার আসরের সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আক্তার হোসেন ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জাবের আহমদ, খোকা মিয়া, সায়েম মিয়া, শামীম আহমদ, শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েকজন পালিয়ে গেলে আটককৃতদের হাল্লাচিৎকারে উত্তেজনার সৃষ্টি হয়।

Manual8 Ad Code

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। উত্তর তিলকপুর জামে মসজিদের সামনে আসার পর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, এএসআই আক্তার হোসেন, এএসআই জালাল উদ্দিন, কনস্টেবল মামুনুর রশিদ ও স্থানীয় বাসিন্দা জাবির আহমদ আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং এএসআই জালাল উদ্দিন ও কনস্টেবল মামুনুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পুলিশ শাওন ওরপে শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ ৫ জনকে আটক করে। রাতেই হামলার আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অভিযোগ বিষয়ে স্থানীয়দের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় ২৫/৩০ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে আটককৃত ৫ জনকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!