কাতারে দূর্ঘটনায় সাংবাদিক জয়নাল আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কাতারে দূর্ঘটনায় সাংবাদিক জয়নাল আহত

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কাতার ::

Manual8 Ad Code

সিলেট বিভাগের বহুল প্রচারিত দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার কাতার প্রতিনিধি জয়নাল আবেদীন আজাদ এক দুর্ঘটনায় আহত হয়েছেন।

তিনি গতকাল ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থলে যোগ দেন। কাতারের একটি মার্কেটের এসির মিটারের রিডিং চেক করার সময় সহকর্মীর হাত থেকে একটি ধারালো পাত জয়নাল আবেদীন আজাদের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সাথে সাথে মার্কেটের সুপার ভাইজার ৯৯৯ নাম্বারে কল দিলে কাতার হামাদ হাসপাতালের এম্বুলেন্স এসে তাকে কাতার ওয়াকরা হসপিটালে নিয়ে যায়।

Manual3 Ad Code

হাসপাতালে ভর্তি হলে মাথায় ও ঠোঁটে আঘাতের ক্ষতের পরিমান একটু বেশি থাকায় মাথায় ও ঠোটে সাতটি সেলাই দেয়া হয়। চিকিৎসা শেষে জয়নাল বাসায় বিশ্রামে রয়েছেন।
জয়নালের সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।

Manual1 Ad Code

উল্লেখ্য- জয়নাল আবেদীন আজাদ দীর্ঘদিন বাংলাভিশন টিভি চ্যানেলসহ একাধিক চ্যানেলের সিলেট অফিসের ক্যামেরা পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!