কমলগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক মিশন শমশেরনগর এর উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার বেলা সাড়ে ১১টায় শমশেরনগর ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

Manual7 Ad Code

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা: মো: মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আকনজি, দৈনিক ভোরের ডাক কমলগঞ্জ প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সেলাই প্রশিক্ষক মো. আব্দুল খালিক।

এছাড়াও উপস্থিত ছিলেন, হিসাব সহকারী (অ.ব) মো. রফিকুল ইসলাম, এল ডি এ মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং অভিভাবক, উপকারভোগী প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রমুখ।

Manual3 Ad Code

আলোচকরা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে যুবসমাজকে সচেতন করে তোলা এবং এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শমশেরনগর ইসলামিক মিশনের উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ ৯ জন মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!