কমলগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবককে হাত পা বেঁধে এসিড নিক্ষেপ : ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবককে হাত পা বেঁধে এসিড নিক্ষেপ : ২ জন আটক

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে ফজর আলী (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী যুবককে আটকে রেখে রশি দিয়ে হাত-পা বেঁধে রাতভর নির্যাতনের পর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। বাক প্রতিবন্ধি ফজর একই এলাকার রিমাই মিয়ার ছেলে। এ ঘটনায় কমলগঞ্জ থানা পুলিশ দুজনকে আটক করেছে। শনিবার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সুফিয়ান মিয়া ও আল আমিন মিয়া। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে এসিডে ঝলসে যাওয়া গুরুত্বর আহত বাক প্রতিবন্ধি ফজর বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ফজর আলী প্রায় এক বছর ধরে সুফিয়ান মিয়ার বাড়িতে কাজ করছেন। কিন্তু তাকে কোনো পারিশ্রমিক না দিয়েই কাজ করানো হচ্ছিল। কিছুদিন আগে সুফিয়ানের কাছে ফজর তার পারিশ্রমিকের টাকা চাইলে দেব-দিচ্ছি বলে কালক্ষেপণ করেন। গত বৃহস্পতিবার রাতে আবারও টাকা চাইতে গেলে সুফিয়ান গংরা রাগান্বিত হয়ে ফজরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে আটকে রেখে রশি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন চালান। পরে ফজরের মাথায়, মুখে, চোখে, কানে, কাঁধে ও পিঠে এসিড নিক্ষেপ করে একই এলাকার খিজির মিয়ার বাড়ির পাশের রাস্তায় ফেলে যান। স্থানীয়রা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নেন। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Manual5 Ad Code

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগীর ছোট ভাই বাছির আলী বাদী হয়ে স্থানীয় সুফিয়ান মিয়া, আল আমিন মিয়া, সিপন মিয়া, খিজির মিয়াসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বাকপ্রতিবন্ধী যুবককে এসিড নিক্ষেপ করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!