১২ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

১২ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না

  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক :: চলতি বছর হজের উদ্দেশ্যে যারা সৌদি আরব যেতে ইচ্ছুক সেসব যাত্রীদের হজ করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

Manual7 Ad Code

সোমবার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী কিংবা যাত্রীর তরফ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

Manual7 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বছর যারা হজ করার পরিকল্পনা করেছেন তাদের নিবন্ধনকরণের ব্যাপারটিতে গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার; বিশেষ করে যারা এবার প্রথবারের মতো হজ করার সংকল্প নিয়েছেন, ভিসা পেতে হলে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে।

এই নিবন্ধনের জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার। চলতি বছর হজের মৌসুম শুরু হবে জুনের শেষদিক থেকে। এর অন্তত ২ মাস আগে এই অ্যাপটিতে নিজেদের নাম নিবন্ধন করতে হবে হজযাত্রীদের।

Manual2 Ad Code

সৌদির নাগরিক ও বাসিন্দাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্রতি বছর হজ করতে দেশটিতে যান। তবে করোনা মহামারির ২ বছর সীমান্ত বিধিনিষেধ জারি থাকায় বিদেশি হজযাত্রীরা হজ করতে যেতে পারেননি সৌদিতে।

এখন অবশ্য আর সেই অবস্থা নেই। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে- এখন থেকে আর বিদেশি যাত্রীদের কোনো বিধিনিষেধের বাধায় পড়তে হবে না। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!