কুড়িগ্রামে অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুড়িগ্রামে অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ

  • শনিবার, ১৫ আগস্ট, ২০২০
কুড়িগ্রাম :: পুনাক এর প্রদাণকৃত সেলাই মেশিন অতিথিদের কাছ থেকে গ্রহণ করছেন একজন মহিলা। ছবি : এইবেলা

Manual4 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

শনিবার(১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুড়িগ্রামের সভাপতি শাহরিনা জাহান এর সভাপতিত্বে জেলার ১৫জন দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুনাক এর সভাপতি মধুছন্দা ভট্টাচার্য্য।

Manual5 Ad Code

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল)আল মাহমুদ হাসান, এএসপি কল্লোল দত্ত এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

বিতরণ অনুষ্ঠানে ১৫জন দুঃস্থ ও অসহায় মহিলাদের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ছিল।তারা মাদক ব্যবসা ছেড়ে, স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়ায় পূর্ণবাসনের লক্ষে তাদেরকেও সেলাই মেশিন দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম বলেন, কুড়িগ্রাম পুনাক এর উদ্যোগে দুঃস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরন করায় পুনাক কে ধন্যবাদ জানাই। পুনাক এর দেওয়া সেলাই মেশিন দিয়ে দুঃস্থ ও অসহায়দের ভাগ্য বদল হবে।এরকম উদ্যোগ গ্রহন করায় পুনাক সভাপতি সহ পুলিশ সুপারকে ধন্যবাদ জানান তিনি।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, করোনা পরিস্থিতি, বন্যা ও যেকোন দূর্যোগকালীন সময়ে পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।সবসময় দুঃস্থ ও অসহায়দের পাশে থাকবে জেলা পুলিশ।

Manual2 Ad Code

এইবেলা/আরআর/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!