কুলাউড়ায় সৌম্য সরকারের অলরাউন্ডিং নৈপূন্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় সৌম্য সরকারের অলরাউন্ডিং নৈপূন্য

  • রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস :: বাংলাদেশ জাতীয় দলের তারকা উদ্বোধনী ব্যাটার সৌম্য সরকার বল হাতে ৩ উইকেটের পাশাপাশি ৩৫ বলে ৮২ রানের একটি হারিকেন ইনিংস খেলে কুলাউড়ার মাঠ মাতিয়েছেন। এই ইনিংস খেলে তিনি স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফেরৎ যান।

Manual7 Ad Code

১৯ ফেব্রুয়ারি সোমবার ছিলো কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায়। সে খেলায় সৌম্য সরকার কুলাউড়ার মৌসুমী যুব সংঘের হয়ে ওপেন করতে মাঠে নামেন। প্রতিপক্ষ সোনার বাংলা যুব সংঘের দেয়া ১৬৮ রানের জয়ের টার্গেটে নেমে সৌম্য সরকারের ৩৫ বলে (৮টি ৬ এবং ৪টি ৪ এর সাহায্যে) অপরাজিত ৮২ রান এবং লোকাল ব্যাটার সুমনের ৩৮ বলে ৭৫ রানের উপর ভর করে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মৌসুমী যুব সংঘ। অলরাউন্ডিং নৈপূন্যেও কারণে সৌম্য সরকার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

Manual8 Ad Code

খেলা শেষে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট টপরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়ার পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও জেলা পরিষদ সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!