কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মহান একুশে মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে বদরুননাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বদরুনাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা দিবসের কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান ও জাতীয় সংগীত পরিবেশন করে আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বিদ্যালয়ের ১৮৫ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মতিনের সঞ্চালনায় আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী রিজুয়ানা ইয়াসমিন সুমি, সাংবাদিক এমএ ওয়াহিদ রুল, সালাউদ্দিন শুভ, আদমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান মিলন, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, যুগ্মসাধারন সম্পাদক মো. সবুজ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Manual8 Ad Code

বিদ্যালয় প্রধান শিক্ষক চৌধুরী রিজুয়ানা ইয়াসমিন সুমি বলেন, ‘এ বিদ্যালয়ের ১৮৫ জন ছাত্রীর মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়। উপজেলা সদর থেকে বেশ দূরে গ্রামে বিদ্যালয় হলেও ফলাফলে ভালো অবস্থানে রয়েছে এটি। আজ জাতীয় ভাষা দিবস উপলক্ষে ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরন অব্যাহত থাকবে।’

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!