কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ২য় আসরের উদ্বোধনী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভানুগাছ রেলওয়ে মাঠে ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। টুর্ণামেন্টর উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। গেষ্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual1 Ad Code

খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমেদ ও বাবুল আহমেদ।

উদ্বোধনী খেলায় মায়ের দোয়া ফুটবল একাডেমি, ঢাকা ও শাহাজান কিংস, হবিগঞ্জ ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে মায়ের দোয়া ফুটবল একাডেমি, ঢাকা-কে পরাজিত করে ১-০ গোলে জয়ী হয় শাহাজান কিংস, হবিগঞ্জ। উদ্বোধনী খেলায় হাজারো ক্রীড়ামোদী জনসাধারণ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!