কুলাউড়ায় নারী জনপ্রতিনিধিদের সম্মাননা দিলেন সাদরুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় নারী জনপ্রতিনিধিদের সম্মাননা দিলেন সাদরুল

  • বুধবার, ৮ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলার সকল নারী জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান এর পক্ষ থেকে নারী দিবসে এই সম্মাননা প্রদান করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, আওয়ামীলীগ নেতা সাদরুল আহমেদ খান জেলা পরিষদ সদস্য মহিলা (কুলাউড়া), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মহিলা কাউন্সিলর এবং ১৩ টি ইউনিয়নের মহিলা সদস্যসহ মোট ৪৪ জন নারী জনপ্রতিনিধিদের হাতে হাতে সম্মাননা ক্রেষ্ট পৌছে দেন। তিন দিনের কার্যক্রম শেষে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে উপজেলার অনেক নারী জনপ্রতিনিধিগন উৎফুল্লভাবে অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

এ বিষয়ে স্কোয়াড্রন লীডার (অব:) সাদরুল আহমেদ খান জানান, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় সদস্য হয়েই নিজ এলাকায় তৃণমূল পর্যায়ে মানুষের মানোন্নয়নের গুরুত্ব আরোপ করেছি। আমাদের মোট জন সংখ্যার অর্ধেক নারী। আর নারীদের বাদ দিয়ে সুসম উন্নয়ন দূরে থাক, অস্তিত্বও টিকবে না। তাই প্রত্যেক নারী জন প্রতিনিধির কাছে গিয়ে তাদেরকে সম্মাননা জানিয়েছেন। তৃণমূল পর্যায়ে মানুষের সেবার জন্য তাঁদেরকে ধন্যবাদ জানান এবং তাঁদের প্রত্যাশা-প্রাপ্তি ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!