কমলগঞ্জে দেওড়াছড়া বাগানের ১৭৫ পরিববার বিদ্যুৎ বঞ্চিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের

কমলগঞ্জে দেওড়াছড়া বাগানের ১৭৫ পরিববার বিদ্যুৎ বঞ্চিত

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত দেওড়াছড়া চা বাগানের ১৭৫ টি পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিহীন থাকা পরিবারগুলোর পক্ষ থেকে রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Manual7 Ad Code

জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ৬নং, ৭নং লাইন, শালবাড়ি ও চন্ডিপুর এলাকায় ২০১৯ সালে বিদ্যুতায়িতের লক্ষ্যে বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও আজ অবদি পর্যন্ত ১৭৫ টি পরিবারগুলো দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে।

Manual8 Ad Code

এদিকে দেওড়াছড়া চা বাগানের বিদ্যুৎ বঞ্চিত ভোক্তভোগী মিঠুন উড়াং, রাজু উড়াং, সুমন রায়, আপন উড়াংসহ অনেকে জানান, কয়েক বছর আগে বিদ্যুতের জন্য আমাদের এলাকায় বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও কি অদৃশ্য কারণে আজ অবদি আমাদের সংযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে জানিনা। আমরা ডিজিটাল যুগে এসেও অন্ধকারে রয়েছি। আমাদের আশপাশের পাহাড়ি এলাকার সব জায়গায় বিদ্যুতায়িত করা হলেও কেবল আমরাই অন্ধকারে পড়ে আছি। তারা আরো জানায়, বিদ্যুতের অভাবে আমাদের অনেক সমস্যা পোয়াতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা ঠিকভাবে লেখাপড়া চালাতে পারছেনা। পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

Manual3 Ad Code

শিক্ষার্থী রাজু বলেন, আমরা রাতে পড়াশোনা করতে পারছিনা। এযুগে এসে কুপি জ্বালিয়ে লেখাপড়া চালাতে হবে তা ভাবতেই কষ্ট লাগছে। শুনেছি কমলগঞ্জ উপজেলাকে সরকারীভাবে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসাবে ঘোষনা করা হয়েছে এটা কিভাবে সম্ভব?

এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, বাড়িগুলোতে ওয়ারিং এর কাজ অসম্পূর্ণ থাকায় সংযোগ দেয়া যাচ্ছেনা। ওয়ারিং সম্পূর্ণ করে বাগান কর্তৃপক্ষ কাগজ পত্র সাবমিট করলেই আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে দিতে পারব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!