জুড়ীতে উপজেলা চেয়ারম্যান ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

জুড়ীতে উপজেলা চেয়ারম্যান ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন

  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক আন্ত উপজেলা ক্রিকেট লীগের ফাইনাল-২০২২ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ক্রিকেট একাদশকে হারিয়ে বাছিরপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেছে।

শনিবার (১৩ মার্চ) সকালে তৈয়বুননেছা খানম সরকারি কলেজ মাঠে টুর্নমান্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

Manual7 Ad Code

কোয়াব জুড়ী শাখার সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ তানিম এর সঞ্চালনায়

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা এম এ মোঈদ ফারুক, তৈয়বুন্নেছা কালাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুয়েল উদ্দিন,বিভাগীয় ক্রিকেট টিমের কোচ রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল,যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ চৌধুরী প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!