কুলাউড়ায় আজিজুন্নেসা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়ায় আজিজুন্নেসা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষাবৃত্তি বিতরণ

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর আজিজুন্নেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ১ম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

১৪ মার্চ মঙ্গলবার বেলা আড়াইটায় হাজীপুরস্থ ট্রাস্ট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।

Manual6 Ad Code

ট্রাস্টের আজীবন পরিচালক জদিদ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশি^র আলী, মাহমুদ আলী, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কৃপাসিন্দু ভট্টাচার্য্য, আব্দুল কুদ্দুছ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।

Manual1 Ad Code

অনান্যদের মধ্যে বক্তব্য দেন কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমেদ, নয়াবাজার কেসি স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা। তোয়েল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের আজীবন পরিচালক ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!