রাজনগরে ফুঁ দিয়ে টাকা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে ফুঁ দিয়ে টাকা ছিনতাই চক্রের ৩ সদস্য আটক

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ করে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে ২২ মার্চ বুধবার ভোরে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

জনৈকা রায়না বেগম (৪২) গত ১৯ মার্চ সোনালী ব্যাংক তারাপাশা থেকে টাকা উত্তোলন করেন। বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজের সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি একটি সিএনজি অটোরিক্সা থেকে নেমে রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়।গত ২১ মার্চ রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো: সওকত মাসুদ ভূইয়া জানান, মামলা২২ মার্চ মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন (৪৩), সিএনজি অটোরিক্সা চালক আব্দুল মুসলিম (৪২), মোঃ আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়াকে (৩৪)কে গ্রেফতার করেন। আসামী সালাউদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত টাকার ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা ৩ জন শ্রীমঙ্গল উপজেলা বাসিন্দা।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!