কমলগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জুয়ার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে কমলগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকায় আব্দুল হাই প্রকাশ কালাবন এর টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যেতে সক্ষম হলেও মধ্যভাগ গ্রামের আব্দুল ওয়াহিদ এর পুত্র আব্দুর রহমান (৫৭), ও একই গ্রামের ধলই মিয়ার ছেলে মো.খলকু মিয়া (৪৮) কে পুলিশ আটক করে। এসময়ে নগদ অর্থসহ জুয়ায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী মো আব্দুর রহমান, খলকু মিয়া, আমান উল্লাহ, আব্দুল হাই প্রকাশ কালাবনসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে জুয়া আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত দুই ব্যক্তিকে রোববার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!