মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
মৌলভীবাজার : আজিজুর রহমানের কবর জিয়ারত করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ অন্যান্যরা । ছবি : এইবলো

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে গিয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।

Manual3 Ad Code

এ সময় আজিজুর রহমানের ছোট ভাই সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মো. জামাল উদ্দিন, পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব আহসানসহ প্রয়াতের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরণ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান। এর আগে তিনি করোনায় আক্রান্ত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মৌলভীবাজার থেকে ঢাকায় নেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এইবেলা/জেএইচজে/পিডিএন

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!