কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮.২০ঘটিকায় উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকার ৩০২ কি:মি: সংলগ্ন থেকে মৃতদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

Manual8 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮.২০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

Manual8 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!