স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই’র অনন্য কীর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই’র অনন্য কীর্তি

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩

Manual6 Ad Code

স্কটল্যান্ড নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই স্পন্সরে যথাযোগ্য মর্যাদায় স্কটিস পার্লামেন্টে বাংলাদেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

Manual5 Ad Code

ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কনসুলার জেনারেলরা এ সময় ‍উপস্থিত ছিলেন। স্কটিশ পার্লামেন্টের সংসদ সদস্যরাসহ দেশি-বিদেশি অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের স্পন্সর বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়ছল চৌধুরী এমবিই ।

দিবসটি ‍উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual8 Ad Code

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যানচেস্টারের নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কাজী জিয়াউল হাসান, উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম আনিস চৌধুরী, ড. সন্দেশ গুলহানি এমএসপি, ইভান ম্যাকি এমএসপি, ড. ওয়ালী তছর উদ্দীন এমবিই।

Manual1 Ad Code

এ সময় বক্তারা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার অনুরোধ করেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৈয়দ শামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় লন্ডন থেকে আগত শিল্পী শেবুল, রুজী সরকার, হাবীব বাপ্পুসহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকজ সংগীত এবং নৃত্য পরিবেশন করেন। স্কটল্যান্ডের এডিনবার্গ, গ্লাসগো ও ডান্ডিসহ বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে স্কটল্যান্ড পার্লামেন্ট।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!