জুড়ীতে পোষা হাতির আক্রমনে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

জুড়ীতে পোষা হাতির আক্রমনে যুবকের মৃত্যু

  • সোমবার, ৮ মে, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকা থেকে হাতি আনতে গিয়ে আক্রমনে কুলাউড়ার উপজেলার এক মাহুতের মৃত্যু হয়েছে। রোববার (০৭ মে) সন্ধায় জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

নিহত মাহুতের নাম রাসেল মিয়া (৪০) সে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের প্রয়াত শহীদ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

রাসেলের সঙ্গে থাকা আরেক মাহুত চিনু মিয়া জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার সন্ধ্যার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এসময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়াউপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সের আরএমও ডা: জাকির হোসেন বলেন, গতকাল রাত দুইটার সময় জুড়ীর থানার পুলিশের কাছে হস্তান্থর করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ময়না তদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!