কমলগঞ্জে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

  • শনিবার, ২০ মে, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক. প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মতিউর রহমান ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০মে) উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরাসপুরে প্রয়াত সাংবাদিক সৈয়দ মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে এ ফ্রি চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা কেন্দ্রে ১০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও জহিরুল হক চৌধুরীর সঞ্চালনায় ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কবি শহিদ সাগ্নিক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নাট্যকার হিফজুর রহমান, সমাজসেবক ইলিয়াছুর রহমান মহরম, নারায়ণ মল্লিক সাগর, সাংবাদিক শাহিন আহমদ, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমা সেবক আব্দুস সুবহান বাবু, জুনেদ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, হেলাল আহমদ, শামসুর রহমান, বয়তুল হক চৌধুরী প্রমূখ।

Manual5 Ad Code

ফ্রি চিকিৎসা কেন্দ্রে সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. তানভীর আহমেদ। মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে ১দিন ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!