ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদ কার্যক্রমের কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন

  • সোমবার, ২২ মে, ২০২৩

Manual7 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার সমন্বয়টারীতে ২২ মে বিকাল সাড়ে ৪ টায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদ কার্যক্রমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি উন্নয়ন ব্যাংকের ম‍্যানেজার জগলুল কবীর,  ইউআরডিও উম্মে কুলসুম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপ সহকারী কৃষি অফিসার রিয়াজুল ইসলাম, সুবিধাভোগী কৃষক আব্দুল লতিফ প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার জানান, এ এলাকার ৫০ একর জমিতে সমলয়ে রবি মৌসুমে সমলয়ে চাষাবাদ কার্যক্রম হাতে নেয়া হয়।
এ পদ্ধতির সুফল কৃষকরা এখন বুঝতে পারছেন। আপনারা পরবর্তী মৌসুমে এ পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষি দপ্তর আপনাদের সার্বিক সহযোগিতা করবে।
উপ পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, আপনাদের আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদের সুবিধা অবগত করালাম। আপনারা কৃষি প্রযুক্তির সহযযোগিতা নিতে চাইলে আমরা আপনাদের যন্ত্রের ব্যবস্থা করে দেব।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!