কুলাউড়ার হৃদি চ্যানেল আই সেরা কণ্ঠের মূল পর্বে ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার হৃদি চ্যানেল আই সেরা কণ্ঠের মূল পর্বে !

  • শনিবার, ২৭ মে, ২০২৩
‍‍‍‌‌চ্যানেল আই সেরা কণ্ঠের মূল পর্বে জায়গা করে নেয়া রাজশ্রী চৌধুরী হৃদি।

Manual1 Ad Code

এইবেলা বিনোদন ডেস্ক :: দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩’ অষ্টম আসরের মূল পর্বে জায়গা করে নিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ‘রাজশ্রী চৌধুরী হৃদি’।

শুরুতে বিভাগীয় পর্যায়ে বিচারকদের মন জয় করে জায়গা করে নেন জাতীয় পর্বে। সেখানেও চমক দেখিয়ে চলে যান গ্র্যাণ্ড অডিশনে। এবার গ্র্যান্ড অডিশনে নজরুল সঙ্গীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন বিচারকদের।

Manual4 Ad Code

গত শুক্রবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় চ্যানেল-আইয়ে প্রচারিত পর্বে হৃদিকে গান গাইতে দেখা যায়। এসময় তার গান শুনে প্রশংসায় পঞ্চমুখ হন বিচারক সামিনা চৌধুরী। হৃদির পরিবেশন করা গানের সুর ও তালে মুগ্ধ হয়ে সামিনা চৌধুরী নিজেও তার কাছ থেকে সেই সুর শেখার ইচ্ছা প্রকাশ করেন।

Manual4 Ad Code

একইসময় অপর বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যাও প্রশংসায় ভাসান তাকে। সেই সঙ্গে হৃদির হাতে তুলে দেন ‘সেরা কণ্ঠ-২০২৩’ এর মূল পর্বে অংশগ্রহণের টিকেট।

Manual4 Ad Code

রাজশ্রী চৌধুরী হৃদির বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামে। সে সিলেট স্কলার্সহোম কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছে। তার এই ধারাবাহিক পারফরম্যান্স যেন ধরে রাখতে পারে এ নিয়ে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে সে। তার এই সাফল্যে আনন্দ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

Manual4 Ad Code

উল্লেখ্য, দেশের প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে ২০০৮ সালে যাত্রা শুরু হয় এই রিয়েলিটি শো’র। এবার অষ্টম আসর চলতি মাসে শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!