আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, অধিনায়ক লিটন দাশ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা, অধিনায়ক লিটন দাশ!

  • রবিবার, ৪ জুন, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা স্পোর্টস :: ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দলের বাহিরে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের।  তার পরবির্তে ওপেনার লিটন কুমার দাস অধিনায়ক করে  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নতুন দুই মুখ চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু এবং রংপুর বিভাগের পেসার মুশফিক হাসান।

Manual6 Ad Code

২১ বছর বয়সী শাহাদাত একজন ডানহাতি মিডল-অর্ডার ব্যাটসম্যান। ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক হয়। প্রথম শ্রেনির ২০টি ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও ১০টি ফিফটির সাহায্যে ১২৬৫ রান করেন।

Manual7 Ad Code

আর মুশফিক হাসানের ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২০ বছর বয়সী এই পেসার ১৩ ম্যাচে তিনবার পাঁচ উইকেট করে ৪৯ উইকেট শিকার করেন। দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া এ দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!