কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এ চক্ষু শিবির হয়। এতে প্রায় ৬শত রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৮০ জন বাচাইকৃত ছানীপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১২০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

Manual7 Ad Code

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর পরিচালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। চক্ষু শিবিরে সেবা প্রান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. আব্দুল মান্নান, ডা. সৈয়দ জিসান আহমেদ, ডা. মোজাহের হুসেন।

দিনব্যাপী চক্ষু শিবির পরিদর্শন করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক জয়নাল আবেদীন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুুল বশর জিল্লুল, মাওলানা লিয়াকত আলী প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!