মৌলভীবাজারে মিম টিভি সিলেট আইডলের অডিশন রাউন্ড সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে মিম টিভি সিলেট আইডলের অডিশন রাউন্ড সম্পন্ন

  • সোমবার, ১২ জুন, ২০২৩

Manual1 Ad Code

এবে মৌলভীবাজার:: চা, নদী, হাওর টিলা পাহাড় বেষ্টিত মৌলভীবাজার জেলায় আমেরিকা ও কানাডার বাঙালি কমিউনিটি ভিত্তিক টেলিভিশন মিম টিভি ইউকে আয়োজিত সিলেট আইডল গান প্রতিযোগিতার অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২জুন) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে দিনব্যাপি এই প্রতিযোগিতা জেলার কয়েক’শ শিল্পী অংশ নেন। বিচারকগণ পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করে ২১ জন প্রতিযোগীকে ইয়েস কার্ড প্রদান করেন।

Manual8 Ad Code

ওইদিনের অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সংগীত শিল্পী গোপন চক্রবর্তী ও সুনীতি সিনহা।

Manual1 Ad Code

মিম টিভি ইউকে’র এই প্রজেক্টের মৌলভীবাজার অডিশনের ইর্নচাজ এমএসএ মাসুম খান বলেন, আমি এর আগে সুনামগঞ্জ জেলার দ্বায়িত্ব পালন করেছি, ইতিমধ্যে আমাদের সিলেট ও হবিগঞ্জ অডিশন শেষে আজ মৌলভীবাজার জেলা সফলভাবে সম্পন্ন হলো। প্রতি জেলা থেকে ১০ করে ৪০ জন শিল্পীকে বাছাই করা হবে। সেখান থেকে সেরা ১০ জন ফাইনাল রাউন্ডে যাবে। ফাইনাল রাউন্ডে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে।

Manual6 Ad Code

প্রথম জন পাবেন ৩০ হাজার, দ্বিতীয় জন পাবেন ২০ হাজার ও তৃতীয় জন পাবেন ১০ হাজার টাকা। এছাড়াও বাকি সাতজনকে সান্তনা পুরষ্কার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!