কমলগঞ্জে সহস্রাধিক কেজি ভারতীয় চিনি উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে সহস্রাধিক কেজি ভারতীয় চিনি উদ্ধার

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (২০ জুন) রাতে উপজেলার পতনউষার এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজির ২৩ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈমসহ ডিবি ডিব পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারস্থ পল্লীবিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের বিপরীত পাশে হিরণ মিয়ার মালিকাধীন ভাড়া দোকানে অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

এসময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় একটি কোম্পানির নামীয় ১৫ বস্তা চিনি এবং বাংলাদেশী তীর ও সিটি সুপার ইন্ডাস্ট্রিজ লিঃ এর মোড়ক সংযুক্ত ৮ বস্তা চিনি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে ভারতীয় চিনি আমদানিকারক দুজন ব্যক্তি পালিয়ে যায়।

জানা যায়, চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা থেকে বাংলাদেশ কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে পলাতক দুইজনসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!