কমলগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের ২দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের ২দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ সমাপ্ত

  • বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উপজেলা পরিষদের হলরুমে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ২টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

Manual7 Ad Code

ওয়েব ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মি: জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা ওয়াহিদ, ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর মো: শাহজাহান। দু’দিনব্যাপী প্রশিক্ষণে ওয়েব ফাউন্ডেশনের কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

দু’দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী মো. শাহজাহান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!